গাজীপুরের দুই টনের অধিক পলিথিন জব্দ

আপডেট: August 23, 2023 |
inbound4764409548187348978
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ভোগড়া বাইপাস শামসুদ্দিন সরকার সুপার মার্কেট কাঁচা বাজার থেকে দুই টনের অধিক অবৈধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার ( ২৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাশের নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস শামসুদ্দিন সরকার সুপার মার্কেট কাঁচা বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টে পরিচালনা কালে ২ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

ওই ব্যবসায়ীরা হচ্ছেন- বাপ্পি মিয়া ও আলামিন তাদের মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয় এবং সর্বমোট ২ মেট্রিক টনের অধিক অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

অভিযানকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও পুলিশ এবং আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Now