ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড

আপডেট: August 23, 2023 |
inbound6920943085076299370
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ১০ বছরের এক শিশুকে জোর করে ধর্ষণের মামলায় দ্বীন ইসলাম (২৭) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ আগস্ট) দুপুর ৩টার দিকে শিশু আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত দ্বীন ইসলাম জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর দুপুরে বোয়ালমারী উপজেলার গুনবহা গ্রামের এক শিশুকে ধর্ষণ করে একই গ্রামের রাজ্জাক বিশ্বাসের ছেলে দ্বীন ইসলাম।

শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। পরদিন ওই শিশুর মা বোয়ালমারী থানায় এঘটনায় মামলা করেন।

ফরিদপুর শিশু আদালতের পিপি অ্যাডভোকেট স্বপন পাল জানান, ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেন শিশুটির মা।

মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামি দ্বীন ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এ রায়ে রাষ্ট্রপক্ষ এবং মামলার বাদী খুশি। আমরা ন্যায় বিচার পেয়েছি।

Share Now