মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫৬

আপডেট: August 24, 2023 |
inbound3157955580169071961
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ৫২ হাজার ৯৬২ ইয়াবা, ২৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৫১ গ্রাম হেরোইন, ৩ বোতল ফেনসিডিল, ১৩ বোতল দেশি মদ ও ৪০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Share Now