জয়পুরহাট জেলা বিএনপির “মৌন মিছিল” অনুষ্ঠিত

আপডেট: August 30, 2023 |
inbound7865149705376468165
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা  বিএনপি’র উদ্যোগে “মৌন মিছিল” আনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জয়পুরহাট রেল স্টেশন চত্বর এলাকা থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান,সদর থানা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবীর,কালাই থানা বিএনপির আহবায়ক ইব্রাহিম ফকির,আক্কেলপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কমল, পাঁচবিবি থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, ক্ষেতলাল থানা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র,সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রায়হান উজ্জ্বল,রেজভী আহমেদ, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, কলেজ শাখার আহবায়ক রেজাউল করিম রেজা, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর