মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৫৫

আপডেট: August 31, 2023 |
inbound1488372103520281145
print news

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (৩০ আগস্ট) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ৩৪ হাজার ১৬ পিস ইয়াবা, ১৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১২১.৭ গ্রাম ৬৫ পুরিয়া হেরোইন ও ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর