দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৫২

আপডেট: August 31, 2023 |
inbound7830914210552606835
print news

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের কেন্দ্রস্থলে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৪০ জনের বেশি।

৩১ আগস্ট বৃহস্পতিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসেসের মুখপাত্র রবার্ট মুলাউদজি বলেছেন, বৃহস্পতিবার সকালে লাগা অগ্নিকাণ্ডে একটি ভবন পুড়ে গেছে। সেখান থেকে ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উদ্ধার অভিযান এখনও চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর