রাজাপুরে চারটি স্কুলে ও দোকানে ল্যাপটপ চুরি 

আপডেট: August 31, 2023 |
inbound1539136035392186224
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে চারটি প্রাথমিক বিদ্যালয় ও একটি দোকান চুরির ঘটনা ঘটেছে।

বুধবার রাতে সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ১নং হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নগদ ২৫ হাজার টাকা ১টি ল্যাপটপ ও একটি ঘন্টা চুরি হয়েছে।

২নং দক্ষিণ সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নগদ ১৩ হাজার টাকা ২টি ল্যাপটপ ও একটি ঘন্টা চুরি হয়েছে।

৮১নং উত্তর পশ্চিম তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ঘন্টা চুরি হয়েছে।

৭৭নং তারা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ঘন্টা ও আসবাবপত্র চুরি হয়েছে।

এছাড়া ৭৭নং তারা বুনিয়া স্কুলের পাশে আলতাফ হোসেনের দোকান চুরি হয় চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও ১টি টিভি নিয়ে গেছে।

একটি পানির মোটর চুরি হয়। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ গঠনস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে এসআই নাজমুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর