আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আপডেট: September 5, 2023 |
inbound3875189414093356699
print news

হারলেই বাদ পড়তে হবে এমন সমীকরণের ম্যাচে টস ভাগ্যও সহায় হয়নি আফগানিস্তানের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ বড় ব্যবধানে জিততে হবে আফগানদের।

বাঁচা-মরার ম্যাচে দুদলের একাদশে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। সুপার ফোরের ওঠার লক্ষ্যে আফগানদের সমীকরণ জটিল, প্রথমে শ্রীলঙ্কা ব্যাট করে যা সংগ্রহ করবে তা অন্তত পনের ওভার থাকতে অর্থাৎ ৩৫ ওভার বা তার আগেই পেরোতে হবে আফগানদের।

সেক্ষেত্রে ২ পয়েন্ট সংগ্রহ করা শ্রীলঙ্কাকে পেছনে ফেলতে পারবে আফগানিস্তান। রবিবার বাংলাদেশ বড় ব্যবধানে জয় পাওয়ায় গ্রুপের অন্য দুই দলের শঙ্কা, বাদ পড়তে হবে দুই দলের যে কাউকে! রান রেটের জটিল প্রশ্নের উত্তর মেলাতে পারলে বাংলাদেশের সঙ্গী হবে আফগানিস্তান, সেটা না হলে শ্রীলঙ্কা।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজল হক ফারুকি ও মুজিব উর রহমান।

শ্রীলঙ্কা একাদশ

দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।

Share Now

এই বিভাগের আরও খবর