মদন উপজেলা প্রশাসনের আয়োজনে “সার্বজনীন পেনশন স্কিম” সভা অনুষ্ঠিত

আঙ্গুর রহমান ভূঁইয়া, মদন প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের আয়োজনে “সার্বজনীন পেনশন স্কিম” সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বারী, উপজেলা আওয়ামী লীগের (সহ-সভাপতি) সদ্যপ্রাপ্ত মুক্তিযোদ্ধা (কমান্ডার) সাবেক (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদার, তিয়শ্রী (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার, ফতেপুর (ইউপি) চেয়ারম্যান সামিউল হায়দার (শফি) ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, নায়েকপুর (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন ভূঁইয়া, গোবিন্দশ্রী (ইউপি) চেয়ারম্যান মাইদুল ইসলাম মামুন, মদন থানা তদন্ত ওসি জাহাঙ্গীর আলমসহ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজ এসময় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা হিসাব রক্ষক একাউন্টস অফিসার জুবায়ের হোসেন, সার্বজনীন পেনশন স্কিম, কি এ সংক্রান্ত বিষয়ে তিনি সকলকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য সকল কে অবহিত করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া তিনি বলেন, বৃদ্ধ বয়সে সকল শ্রেণীর মানুষ যেন সন্তানের অবহেলার পাত্র না হয়, বৃদ্ধ বয়সে কষ্টে জীবনযাপন করতে না হয়, সকল পেশাজীবী মানুষের সুরক্ষায়, এই সার্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
ডিজিটাল, স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি, এরই ধারাবাহিকতায় তিনি সার্বজনীন পেনশন স্কিম চালু করেছেন,তাই সকলকে উদ্বুদ্ধ করতে হবে, সার্বজনীন পেনশন স্কিমের আওতায় সকল পেশাজীবীর মানুষ আসার জন্য।














