ফরিদপুরে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে

আপডেট: September 6, 2023 |
inbound4366198951924813551
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ শুভ আবির্ভাব তিথি বা ‌ শুভ জন্মাষ্টমী উৎসব ।

এ উৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা থানা ও শহর শাখার উদ্যোগে বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার শুভ কল্যাণে মহাবতার পরমেশ্বর ভগবান ‌শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শহরের শ্রীধাম শ্রীঅঙ্গন হতে এ মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পূজা উদযাপন পরিষদের ১ নং যুগ্ম আহবায়ক অজয় কুমার রায়।
এ সময় ফরিদপুর সদর উপজেলা কমিটি ‌ এবং পৌরসভা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা শ্রী অঙ্গনে একটি ফলজ চারা রোপণ করেন।

এরপর বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।

এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক শোভাযাত্রা অংশগ্রহণ করে।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে নন্দালয় গিয়ে শেষ হয়। সেখানে প্রসাদ বিতরণ করা হয়।

এ উপলক্ষে বিস্তারিত ধর্মীয় কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে বিকেল চারটায় ভাগবত পাঠ প্রতিযোগিতা, সন্ধ্যা ছয়টায় ভক্তিমূলক সংগীত ও নৃত্যানুষ্ঠান এবং রাত ৯ টায় ছানার কেক কাটাও প্রসাদ বিতরণ করা হবে।

Share Now