নাইজারে জিম্মি ফরাসি রাষ্ট্রদূত: ম্যাক্রোঁ

আপডেট: September 16, 2023 |
inbound6482057646907347287
print news

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, আফ্রিকার দেশ নাইজারে থাকা তাদের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের জিম্মি করা হয়েছে।

নাইজারে থাকা রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে বাইরে যেতে দেয়া হচ্ছে না। তাকে খাবার দেয়ার ক্ষেত্রেও বাধা দেয়া হচ্ছে।

তবে রাষ্ট্রদূতকে নাইজার থেকে ফিরিয়ে নেয়া হবে না বলে জানিয়ে ফ্রান্স।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ফ্রান্সের কোট ডি’অর অঞ্চলে একটি সফরের সময় সাংবাদিকদের এমন কথা বলেন ম্যাক্রোঁ।

সম্প্রতি নাইজারে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তারপর সেনাবাহিনী ফরাসি রাষ্ট্রদূত ইত্তেকে দেশ ছাড়ার নির্দেশ দেয়।

জান্তা প্রশাসন তার ভিসা প্রত্যাহার করে এবং পুলিশকে তাকে বহিষ্কারের নির্দেশ দেয়।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, নাইজারে ফরাসি রাষ্ট্রদূত এবং অন্যান্য ফরাসি কূটনীতিকদের ‘ফরাসি দূতাবাসে আক্ষরিক অর্থে জিম্মি করা হয়েছে’।

নিয়ামে দূতাবাসে খাদ্য সরবরাহ করতে বাধা দেয়া হয়েছিল এবং রাষ্ট্রদূত সামরিক রেশন খাচ্ছেন।

তবে ম্যাক্রোঁ বলেন, নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে আমরা যা কিছু করতে রাজি। তিনি বৈধ কর্তৃপক্ষ এবং আমি প্রতিদিন তার সঙ্গে কথা বলি।

এর আগে ক্ষমতা দখলের পর ফরাসি রাষ্ট্রদূতকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল নাইজারের সামরিক জান্তা সরকার।

এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ফ্রান্স জানায়, নাইজারে তাদের রাষ্ট্রদূতকে বহিষ্কার করার কোনো অধিকার নেই সামরিক অভ্যুত্থানকারীদের।

Share Now

এই বিভাগের আরও খবর