হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির কুরুচিপূর্ণ ভিডিও ভাইরাল!

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফ বাপ্পী’র আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে।এতে আলোচনা ও সমালোচনা চলছে নেট দুনিয়ায়। চলছে মন্তব্য নৈতিকতার দুর্ভিক্ষ এখন সর্বত্র।
শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি আরিফ বাপ্পী’র ৩ মিনিট ৩৯ সেকেন্ডের নগ্ন ভিডিও মূহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ভিডিওটি একে অপরের মাধ্যমে ছড়িয়ে ভাইরাল।নানা জন করছেন নানা রকম মন্তব্য।

ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফ বাপ্পী অজ্ঞাত এক যুবতীর সাথে ভিডিওতে অশ্লীলতা করছে। এরপর চুপিসারে ভিডিও টি ছড়িয়ে পড়ে প্রকাশ্যে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা আরিফ বাপ্পী ভিডিও এডিট বলে দাবী করছেন। রাজনীতির প্রতিহিংসায় কেউ তার সম্মানকে ক্ষুন্ন করছেন বলে জানান।
তবে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রলীগ নেতা জানান, দায়িত্বশীল একজন ছাত্র নেতার এমন অসামাজিক কার্যকলাপ কাম্য নয়। তার আপত্তিকর এই ভিডিওটি ভাইরাল হলে ছাত্রলীগ পরিবারের মধ্যে দেখা দিয়েছে সমালোচনা। তার এমন কাজ্ঞানহীনতায় জেলা ছাত্রলীগের মানহানী হয়েছে।


