নৌকার মাঝি সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে গণসংবর্ধনা প্রদান

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: আগামী ১১ ই অক্টোবর নাটোর ৪ (বড়াইগ্রাম – গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দলীয় এমপি প্রার্থী ডাক্তার আলহাজ্ব সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে পথে পথে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ (১৬ সেপ্টেম্বের) মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের প্রচারণা শুরু করে নিজ নির্বাচনী এলাকা নাটোরের বড়াইগ্রাম গুরুদাসপুর আসার পথে দলের নেতা কর্মীরা পথে পথে এই গনসংবর্ধনার আয়োজন করেন।
গুরুদাসপুর কাছিকাটা মোড় থেকে শুরু করে বনপাড়া পর্যন্ত এই গণ সংবর্ধনা দেওয়া হয় এসময় দলের নেতাকর্মীরা ফুল ছিটিয়ে গলায় মালা পড়িয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করেন।
এসময় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী মহান আল্লাহতালার শুকরিয়া আদায় ও আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী ১১ ই অক্টোবর উপনির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা তুরান্বিত করতে নাটোর ৪ বড়াইগ্রাম গুরুদাসপুর এর সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই এজন্য তিনি সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, গুরুদাসপুর উপজেলা সাবেক চেয়ারম্যান এমদাদুল হক মোহাম্মদ আলী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, মসিনদা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল বারী, জোনাল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, চান্দাই ইউনিয়ন চেয়ারম্যান শাহনাজ বেগম , বিয়াঘাট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সুজা, নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রামানিক সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক বৃন্দ
গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে নমিনেশন দেওয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
উল্ল্যেখ নাটোর ৪ মরহুম বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে আসনটি শূণ্য হওয়ায় এখানে উপনির্বাচন আয়োজন করা হচ্ছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ভোট গ্রহণ হবে ১১ অক্টোবর। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই।
মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর।
২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। প্রাথীদের প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর।



