নলডাঙ্গায় শিমুল এমপি কাপ প্রাইজম্যানি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট: September 17, 2023 |
inbound5138720820607987583
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় শফিকুল ইসলাম শিমুল এমপি কাপ প্রাইজম্যানি ফুটবল টুনামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় উপজেলার ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা ফুটবল একাডেমির আয়োজনে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদারের সভাপতিত্বে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ টুনামেন্ট খেলার উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম,উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,সাবেক জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল প্রমুখ।উদ্বোধনী খেলায় নওগাঁ জেলা বনাম জয়পুরহাট জেলা টিম টুনামেন্ট খেলায় অংশ গ্রহন করে।

মোট ৮টি দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের ৪০ হাজার টাকা ও পরাজিতদের দেওয়া হবে ৩০ হাজার টাকা।প্রথমধার্থে খেলায় নওগাঁ জেলা ১ গোলে এগিয়ে থাকে।

Share Now

এই বিভাগের আরও খবর