একদফা আন্দোলন বন্ধ করে নির্বাচনের প্রস্তুতি নিন : হানিফ

আপডেট: September 17, 2023 |
inbound7791374292828400430
print news

সরকার পতনের আন্দোলনের খেলা বন্ধ করে নির্বাচন কিভাবে করা যায় সেদিকে মনোনিবেস করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, আগামী নির্বাচন আওয়ামী লীগের নেতৃত্বে অবাধ ও সুষ্ঠ হবে, বিএনপি যদি সেই নির্বাচনে অংশ না নেয় তাহলে আবারো এটি তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তে পরিণত হবে।

তাই তাদের বলবো সরকার পতনের একদফা আন্দোলন বন্ধ করে নির্বাচনের প্রস্তুতি নিন।

আজ রোববার কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে সরকার পতনের একদফা আন্দোলন করে যাচ্ছেন।

তারা প্রতি মাসেই বলেন, আর একমাস পরেই সরকারের পতন হয়ে যাবে। সরকার বহাল তবিয়তে আছে, বহাল তবিয়তেই থাকবে। এই সমস্ত বক্তব্যর আর কোন প্রয়োজন নেই।

তিনি বলেন, বিএনপি নির্লজ্জ একটা মিথ্যাচারের দল, মির্জা ফখরুলরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়।

বিএনপির জন্মই অবৈধ পন্থায় মিথ্যার উপরেই হয়েছে।

ক্যান্টলমেন্টে বসে সামরিক উর্দি পড়ে একটা রাজনৈতিক দল গঠন করার নমুনা পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে বলে মনে হয়না। যেটা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিল।

মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে যদি আমাদের বিদেশি বন্ধুরা নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ হচ্ছে কিনা সেটা দেখতে চান তাহলে তারা ইচ্ছে মতো পর্যবেক্ষক পাঠাতে পারেন, আমাদের সরকারের পক্ষ থেকে স্বাগত জানাবে।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন ও আমজাদ হোসেন রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর