শিবগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় স্হানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিম ব্যাপী উন্নয়ম মেলা উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বের) সকাল ১০ টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আহসান হাবিব সবুজ, জাহেদুল ইসলাম, শহিদুল ইসলাম শহীদ, আব্দুল মোত্তালিব, আওয়ামীলীগ নেতা হাবিবুল আলম মাস্টার, শাহাবুদ্দিন শিবলী, সোহেল আক্তার মিঠু, আতিক রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুর রহিম প্রমুখ।
মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে। ৩দিন ব্যাপী এই মেলায় ১৬টি স্টল অংশ গ্রহণ করেন।


