বগুড়ার মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ০১

আপডেট: September 21, 2023 |
Boishakhinews24 13
print news

বগুড়া জেলা প্রতিনিধি: “৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে মোঃ লিটন মিয়া (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এপিবিএন এর সদস্যরা।

বুধবার (২০ সেপ্টম্বর) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে “৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ফাঁসিতলা নামক স্থানের স্বপ্নসিড়ি হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পূর্ব পাশে রংপুর- ঢাকাগামী মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা মোঃ লিটন মিয়াকে গ্রেফতার করা হয়।

এসময় তার হেফাজতে থাকা ১ (এক) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত লিটন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন কমলাবাড়ি ইউনিয়নে বড় কমলাবাড়ি (ধনিরটাড়ি) গ্রাামের মৃত- জয়নাল আবেদীনের ছেলে।

” ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছানোয়ার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ আরিফ রব্বানী, এসআই(নিঃ) মোঃ রায়হান কবির, এএসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম, কং/মোঃ শামীম হোসেন, কং/মোঃ শাহীন আলম, কং/এসএম মোস্তাক আহমেদ সৈকত, কং/মোঃ ইবনে খালিদ, কং/মোঃ জাহিদ হাসান এবং নারী কং/মোছাঃ শাহনাজ পারভীন এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।

“৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার পলিশ পরিদর্শক মোঃ ছানোয়ার হোসেন জানান, এ সংক্রান্তে গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) একটি মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর