নতুন নেতৃত্বে সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা

আপডেট: September 27, 2023 |
inbound4779568117309624055
print news

ইবি প্রতিনিধি : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দাওয়াহ বিভাগের শিক্ষার্থী মো: শাহীদ কাওসার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আকতারুল আলম সুমন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে সি আর সি’র কেন্দ্রীয় সভাপতি মো: রাসেল আহম্মদ ও সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য পদে মনোনীত সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে, হাসিবুর রহমান, সৌরভ শেখ এবং সাইফুদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান, শামসুত তাবরীজ, ইমদাদুল হক ও সাঈদ আক্তার সাকিব।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে তাসফিয়া সানজিদা এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সুরাইয়া ইয়াসমিন মনোনীত হয়েছেন।

প্রসঙ্গত, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়।

পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

Share Now

এই বিভাগের আরও খবর