ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলার  প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল 

আপডেট: October 14, 2023 |
inbound5253294039189752230
print news

তারেকুজ্জামান, ফরিদপুর জেলা প্রতিনিধি: নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কতৃক বর্বরোচিত হামলা ও গনহত্যার প্রতিবাদে ইমাম কল্যান ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে আজ শুক্রবার বেলা দুইটায় শহরের চকবাজার জামে মসজিদের সম্মূখ হতে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ইমাম কল্যান ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি মাওলানা মনসুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারন সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা কবির আহাম্মদ, সদস্য মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন,উপদেষ্টা ও শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুফতি কামরুজ্জামান। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল নিরীহ ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যা করছে। ফিলিস্তিনে মানবিক বিপর্যয় শুরু হয়েছে।

আজ আমেরিকা হত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছে। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ফিলিস্তিনির পক্ষে কথা না বলে নীরবতা অবলন্বন অথবা ইসরাইলের পক্ষে কথা বলছে।

ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে যাতে করে ভবিষ্যতে আর কোন মুসলিমের উপর তারা হামলা করতে না পারে।

বক্তরা আরো বলেন, আমাদেরকে মুসলিম জাতিসংঘ নামে আলাদা সংস্থা গঠন করতে হবে। ইসরাইলের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধসহ তাদের পণ্য বর্জন করতে হবে। এর আগে সমাবেশের সমর্থনে বিভিন্ন স্থান থেকে একাধিক বিক্ষোভ মিছিল উপস্থিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর