পাকিস্তানকে ব্যাট করতে পাঠালো ভারত

আপডেট: October 14, 2023 |
inbound4591547586432080841
print news

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন রোহিত। টস জিতেই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক এবং ব্যাট করতে পাঠালেন পাকিস্তানকে।

শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

হাইভোল্টেজ এ ম্যাচের আগে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে বিশ্বকাপের আয়োজক ভারত। বিশ্বকাপে এ পর্যন্ত সাতবার পাকিস্তানের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে ভারত। সবমিলিয়ে অবশ্য ওয়ানডে পরিসংখ্যানে এগিয়ে থাকছে পাকিস্তানই।

এখন পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে ১৩৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে ৭৩ জয়ের বিপরীতে ১৯টি ম্যাচে হেরেছে মেন ইন গ্রিনরা।

রোমাঞ্চ-উত্তেজনা নিয়ে ভারত-পাকিস্তান লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ওয়ানডেতে সবশেষ ৫ ম্যাচে দু’দলই চারটি করে ম্যাচ জিতেছে, হেরেছে একটিতে।

এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিক ভারত। ঈশাণ কিষানের পরিবর্তে একাদশে ফিরেছেন শুভমান গিল। অন্যদিকে, ভারত বধের মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে মেন ইন গ্রিনরা।

দু’দলের র‍্যাংকিং আর সাম্প্রতিক ফর্মও দিচ্ছে জমজমাট লড়াইয়ের আভাস। বর্তমানে ওয়ানডেতে এক নম্বর দল ভারত এবং তালিকার দুইয়ে আছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ:

আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

Share Now

এই বিভাগের আরও খবর