বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জয়পুরহাটে বিএনপির গণ অনশন

আপডেট: October 14, 2023 |
inbound8038733673485093141
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জয়পুরহাটে বিএনপির গণ- অনশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  সকাল ১০ টায় জয়পুরহাট ফায়ার সার্ভিস অফিসের সামনে এ গণ অনশন অনুষ্ঠিত হয় ।

গণ অনশনে জয়পুরহাট জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি  মমতাজ উদ্দিন মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি  ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এম এ ওহাব, জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মন্ডল, সরদার লিয়াকত, আব্দুস সামাদ বাবু, আনিছুর রহমান তালুকদার, শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন  জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য আতিকুর রহমান সোহাগ, আ:মতিন, মাজহারুল হক সেন্জু,বেলায়েত হোসেন বেনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক  জহুরুল ইসলাম, এ্যাড:রুহুল আমিন ফারুক, রিপন,জাহাঙ্গীর, আলম,জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম রিপন , শহর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ, কলেজ ছাত্র দলের যুগ্ম আহবায়ক নাইম প্রমুখ।

গণ অনশন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে।  পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

গণ অনশনে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবী  জানান ।

Share Now

এই বিভাগের আরও খবর