হামাস প্রতিনিধিদের সঙ্গে দেখা করার ইচ্ছা রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট: October 14, 2023 |
boishakhinews 3
print news

ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতে কাতারে হামাস প্রতিনিধিদের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ। রাশিয়ার রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা রিয়া-নভোস্তি এ খবর প্রকাশ করেছে।

বিবিসি রাশিয়ার এডিটর স্টিভ রোজেনবার্গ সম্প্রতি তার একটি লেখায় উল্লেখ করেছেন, হামাস ও ইসায়েলি বাহিনীর মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে চায় মস্কো। তিনি বলছেন, ইরান ও হামাস দুই পক্ষের সঙ্গেই রাশিয়ার সম্পর্কে কাজে লাগাতে চাইছে তারা।

সংবাদ সংস্থা রিয়া-নভোস্তিকে মিখাইল বোগদানভ বলেছেন, তার কাতার সফরে হামাস প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়টি ‘বাদ দেওয়া’ হয়নি। তিনি বলেছেন, তারা যদি চায়, আমাদের সঙ্গে সবসময়ই যেগাযোগ করতে পারবে। বিশেষ করে এই পরিস্থিতিতে জিম্মি সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা (বৈঠক) রাখা সম্ভব।

টানা আট দিন ধরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। গাজায় উপত্যকায় ইতিমধ্যে গতকাল শুক্রবার থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী। সেইসঙ্গে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ২১৫ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে আট হাজার ৭১৪ জন। শুধু পশ্চিম তীরেই নিহত হয়েছেন ৫৪ জন, আহত হয়েছে এক হাজার ১০০।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের সপ্তাহব্যাপী বোমা হামলায় গাজা উপত্যকায় এক হাজার ৩০০-এর বেশি ভবন ধ্বংস হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স জানিয়েছে, ধ্বংস হওয়া ভবনগুলোয় ‘পাঁচ হাজার ৫৪০টি বসতবাড়ি’ ছিল, যার মধ্যে তিন হাজার ৭৫০টি বাসা এমনভাবে ধ্বংস হয়েছে যে সেগুলো আর বসবাসযোগ্য নয়।

Share Now

এই বিভাগের আরও খবর