দূর্গা উৎসব উপলক্ষে পিরোজপুরে ৩ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

আপডেট: October 19, 2023 |
inbound2268672602743928696
print news

পিরোজপুর প্রতিনিধি: আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে পিরোজপুরে তিন শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ বস্ত্র বিতরণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা এর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক সুমন সিকদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।

এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা সরকার থাকলে দেশের উন্নয়ন হবে।

দেশের উন্নয়নের জন্য হলেও শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হয়ে স্বেচ্ছাসেবক লীগ এ বস্ত্র বিতরণ করে।

Share Now

এই বিভাগের আরও খবর