ফিলিস্তিনিদের ইনস্টাগ্রাম বায়োগ্রাফিতে ‘টেররিস্ট’ লেখায় ক্ষমা চেয়েছে মেটা

ফিলিস্তিনিদের ইনস্টাগ্রাম বায়োগ্রাফিতে ‘টেররিস্ট’ লেখায় ক্ষমা চেয়েছে মেটা। কম্পানিটির ভাষ্য, ‘আরবি ভাষার ভুল অনুবাদের কারণে এমনটা হয়েছে। যা ঘটেছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
কিছু ব্যবহারকারীর ভাষ্য, ফিলিস্তিনিদের পক্ষে লেখা পোস্টের ক্ষেত্রে ‘শ্যাডো ব্যান্ড’ নীতি অনুসরণ করছে মেটা
অর্থাৎ ফিলিস্তিন বিষয়ক পোস্টের রিচ কম হচ্ছে। রবিবার খানম্যান ১৯৯৬ নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এক্স ও টিকটকে পোস্ট দিয়ে মেটার বিরুদ্ধে অভিযোগ করেন।
স্ক্রিন রেকর্ডের ভিডিও পোস্ট করে তিনি জানান, তিনি বায়োগ্রাফিতে প্যালেস্টিনিয়ান (ফিলিস্তিনি) লিখে ফিলিস্তিনের একটি পতাকাজুড়ে দেন এবং আরবিতে লেখেন ‘আলহামদুলিল্লাহ’।
সি ট্রান্সলেশন ফিচারে ক্লিক করলে ইংরেজিতে অনুবাদ হয়ে লেখাটির অর্থ দাঁড়ায়, ‘প্যালেস্টিনিয়ান জঙ্গিরা তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে।
’ পোস্টে জানান, তিনি আসলে ফিলিস্তিনি নন। এক ফিলিস্তিনি বন্ধুর কাছ থেকে শুনে বিষয়টি তিনি যাচাই করতে রাজি হন।
সূত্র : বিবিসি



