মায়ের কবরের পাশে শায়িত হলেন বর্ষীয়াণ রাজনীতিবিদ সাদেক কুরাইশী

আপডেট: October 25, 2023 |
khaddo 1
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী। বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় ঠাকুরগাঁও ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম সাদেক কুরাইশীর জানাজার নামাজ শেষে ইসলাম নগর কবরস্থানে মায়ের কবরের পাশে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।

এসময় বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ,কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন নেতা কর্মীরা ও বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।

জানাজায় অংশ গ্রহণ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন তিনি। তার মৃত্যুতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গভীর শোক জানিয়েছেন। আমরাও সকলকে গভীরভাবে শোকাহত। তিনি একজন সৎ, আদর্শবান, নিষ্ঠাবান ব্যক্তি ও নেতা ছিলেন। আমরাও যারা আছি তারা যেন তার মতো আদর্শবান হতে পারি আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই তার জন্য দোয়া করবো আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, সাদেক কুরাইশী শুধু আওয়ামীলীগের নেতা ছিলেন না। তিনি ছিলেন সর্বদলীয়, সর্বস্তরের মানুষের নেতা। শুধু নেতা নয় একজন আদর্শিক মানুষ ছিলেন তিনি, যে আদর্শ ও সততা দিয়ে তিনি জয় করেছিলেন ঠাকুরগাঁওয়ের আপামর মানুষের হৃদয়। তিনি আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। ওয়াজি উদ্দিন খান দুনিয়া থেকে চিরতরে চলে গেলেও, তার আদর্শ বর্তমান প্রজন্মের কাছে রেখে গেছেন। সেই আদর্শ ধরে রাখতে হবে।

উল্লেখ্য যে,গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি তার স্ত্রী ও ২কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান।

Share Now

এই বিভাগের আরও খবর