কেন্দুয়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: October 28, 2023 |
inbound1550757006794944313
print news

মো: হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: বিএনপির আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি ও দেশ বিরোধী যড়যন্ত্রের বিরুদ্ধে সারা বাংলাদেশের ন্যায় নেত্রকোনার কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আ.লীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে কেন্দুয়ার পুরাতন বাস ষ্ট্যান্ডে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শান্তি সমাবেশে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞার সঞ্চালনায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মো.আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাজাহারুল ইসলাম জুয়েল প্রমূখ।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর