মুম্বাইয়ের লোকেরা আমার নাম অরবিন্দ দিয়েছে : আরিফিন শুভ

সম্প্রতি মুক্তি পেয়েছে আরিফিন শুভ’র চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রুপকার’। বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জীবনীমুলক এই চলচ্চিত্রে মুজিবের ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। দেশের গন্ডি পেরিয়ে সিনেমাটি ভারতেও মুক্তি পেয়েছে।
সম্প্রতি সিনেমাটির প্রচারে মুম্বাইয়ে রয়েছেন আরিফিন শুভ। সেখানেই ভারতীয় এক পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে মুজিব সম্পর্কে কথা বলেন শুভ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথোপকথনে মুম্বাই প্রসঙ্গে আরিফিন বলেন, “মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো। লোকেরা আমার নাম অরবিন্দ দিয়েছে এখানে।
তারা আত্মবিশ্বাসের সাথে আমাকে অরবিন্দ বলে এবং আমি বলি, হ্যাঁ হ্যাঁ। আমি তাতে ঠিক আছি। মুজিব টিম এবং কলাকুশলীদের সাথে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি।”
সাক্ষাৎকারে হিন্দিতে বেশ সাবলীলভাবে কথা বলেছেন আরিফিন শুভ।
হিন্দিতে এতো সাবলীল কথা কিভাবে বলেন, এমন প্রশ্ন করতেই শাহরুখ খানের নাম উল্লেখ করে আরিফিন ঠাট্রা করে বলেন, ‘এজন্য দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সমস্ত বলিউড তারকাদের দোষ দিন।’



