প্রধানমন্ত্রীর ৪১ উন্নয়ন বাস্তবায়নে কাজ করতে হবে: বিপিএ অধ্যক্ষ

আপডেট: October 29, 2023 |
police
print news

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো প্রধান: প্রধান মন্ত্রীর বাংলাদেশ উন্নয়নে আগামী ৪১ মিশন ও ভিশন বাস্তবায়নে এদেশের পুলিশকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। দেশের জনগনের ট্যাক্সে দেশের সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীর বেতন ও ভাতা হয়। পুলিশ জনগনের সেবক, সকল স্তরের পুলিশ সদস্যদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলে ব্যক্ত করেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ, অতিরক্তি মহাপরিদর্শক অব পুলিশ মীর রেজাউল আলম বিপিএম (বার)।

রবিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীতে ১৬৬তম ট্রেইনি রিক্রুট কনেস্টবল (টিআরসি) ডিসেম্বর ২০২২ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বিপিএ অধ্যক্ষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ অভিবাদন গ্রহন করেন। পরে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। ৬মাস মেয়াদী প্রশিক্ষণে ৩৫০জন প্রশিক্ষনার্থীর মধ্যে মোঃ মাসুম মিয়া বেস্ট টিআরসি হিসাবে নির্বাচিত হন। এছাড়া বিষয় ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসাবে মাসুম মিয়া, বেস্ট ফিল্ড এক্টিভিটিজ অর্জন করেন তপু ইসলাম এবং বেস্ট শ্যুটার হিসাবে নির্বাচিত হয়েছেন শান্ত মিয়া।

পরিশেষে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় তোমাদের কর্তব্য ও দায়িত্ব অর্পিত হবে। দায়িত্ব পালন কালে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। দেশ ও জাতির সার্বিক নিরাপত্তায় পুলিশের মূল কাজ। ওই সময় বাংলাদেশে পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী নাফিস সিদ্দিকীসহ একাডেমীর সকল উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর