গাজীপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট: October 29, 2023 |
inbound9132380700163809744
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি কলেজ গেট এলাকায় আজ‌মেরী পরিবহ‌নের একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ৪-৫ জন যুবক কোনাবাড়ি কলেজগেটে আজমেরি পরিবহনের একটি বাসে ভাঙচুর শুরু করেন।

পরে তারা পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

তারা ফায়ার সার্ভিসকেও খবর দেন। প্রত্যক্ষদর্শী ট্রাক চালক বিল্লাল হোসেন বলেন, রাত ৯টার দিকে ৪-৫ জন যুবক মোটরসাইকেলে করে এসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়।

এসময় তারা বাসটির গ্লাসও ভাঙচুর করে। বাসটি ওখানে দাঁড়ানো অবস্থায় ছিল।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফুল উদ্দিন বলেন, একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসেছি। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখছি। ধারণা করছি যারা হরতাল দিয়েছে তারা এ ঘটনা ঘটাতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর