গুরুদাসপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা বিশ্বরোড মোড়ে শান্তি সমাবেশ ও র্্যালী। অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৯-১০-২০২৩) সকালে উপজেলার নয়াবাজার বিশ্বরোড মোড়ে ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে শান্তি সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন প্রধান অতিথি আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি নাটোর ৪।
এ সময়ে উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মসিনদা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বারী, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী প্রামানিক বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সুজা নাটোর জেলা পরিষদের সদস্য মোঃ মেহেদী হাসান গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান মোল্লা, আওয়ামী লীগের নেতা আবদুস সালাম মোল্লা,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন মন্ডল মোহাম্মদ গোলাম মোল্লা মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক বৃন্দ।
শান্তি সমাবেশ পূর্বে মোটরসাইকেল শোভাযাত্রা সহ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আসেন।
উল্লেখ্য বিএনপি ঘোষিত আজকের সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় বলে দলীয় একাধিক সূত্রে জানা যায়




