ঢাকার রাজপথে সহিংসতা-প্রাণহানিতে ইইউ’র উদ্বেগ

আপডেট: October 29, 2023 |
inbound3511025493478270992
print news

বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জোটটির সদস্য দেশগুলোর ঢাকা মিশন।

রবিবার (২৯ অক্টোবর) ঢাকায় ইইউ ডেলিগেশনের পক্ষ থেকে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকার রাস্তায় প্রাণহানি এবং সহিংসতার খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং শোক প্রকাশ করছে। তারা মনে করে, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পথ বেছে নেওয়া উচিত।

বিএনপির সমাবেশ চলাকালে এক পর্যায়ে দৈনিক বাংলা মোড়, কাকরাইল ও পল্টনসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। আগুন, ভাঙচুর ও ককটেল ছোড়া হয়। পিটিয়ে হত্যা করা হয় পুলিশের এক কনস্টেবলকে। এ ছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে মারা গেছেন আরও একজন।

সমাবেশ কর্মসূচি চলার মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সারা দেশে হরতালের ডাক দেয়। হরতালের দিন রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় বাসে আগুনসহ সহিংসতার খবর পাওয়া গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর