প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় ফেনীর আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

আপডেট: October 29, 2023 |
inbound4873361477203425030
print news

ফেনী জেলা প্রতিনিধি: শনিবার বিএনপির মহাসমাবেশের দিনে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে আইনজীবীরা।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে ফেনীর আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ প্রতিবাদ জানান তারা।

বক্তারা বলেন, রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির বাসভবনে হামলা করতেও দ্বিধা করেননি তারা। এটি বিচার বিভাগের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা।

একটি গোষ্ঠী রাজনৈতিক কর্মসূচি পালনের কথা বলে নৈরাজ্য করছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।

জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদের সভাপতিত্বে এম শাহজাহান সাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট রশিক শেখর ভৌমিক, আনোয়ারুল ইসলাম ফারুক, আনোয়ারুল করিম ফারুক, প্রিয় রঞ্জন দত্ত, ইব্রাহীম ভূঁইয়া, গাজী তারেক আজিজ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মেলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর