বিএনপি নেতাদের খোঁজ নেই, অবরোধে নেতৃত্ব দেবে কে: প্রশ্ন কাদেরের

আপডেট: October 30, 2023 |
inbound7132731371796874458
print news

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মির্জা ফখরুল জেলে অন্য নেতারা পালিয়ে, তাহলে বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেবে কে?

আজ সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দলীয় সংসদ সদস্য এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের আজ যৌথসভা ডাকা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি অবরোধ ডেকেছে। ফখরুল জেলে, তাদের অন্য নেতাদের কোনো খোঁজ নেই। তাহলে অবরোধে তাদের নেতৃত্ব দেবে কে?।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির অবরোধের সঙ্গে পাল্টা কোনো কর্মসূচি দেবে না সরকার। পূর্বঘোষিত শান্তি সমাবেশ অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর