নাশকতার মামলায় বিএনপি নেতা রবিউলসহ ১০ জনের কারাদণ্ড

আপডেট: October 30, 2023 |
inbound2339372015375833563
print news

১০ বছর আগে বেআইনি সমাবেশের মাধ্যমে ক্ষতিসাধনের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিসহ ১০ জনকে পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি দুই ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সাজা দেওয়া হয়েছে। এছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫৭ জনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলেন— শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এসময় আসামি সিরাজুল ইসলামের নেতৃত্ব ৪০ থেকে ৫০ জন ছোটাছুটি করতে থাকেন।

এ ঘটনায় কলাবাগান থানার উপপরিদর্শক এএফএম মনিরুজ্জামান বাদী হয়ে মামলা করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. হারুন উর রশিদ আদালতে চার্জশিট দাখিল করেন।

Share Now

এই বিভাগের আরও খবর