২০৩৪ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

২০৩৪ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব। এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে এককভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে তারা।
ফিফা জানিয়েছিল ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হবে এশিয়া অথবা ওশেনিয়া। ওশেনিয়া থেকে আগ্রহী ছিল অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার ফিফা নির্ধারিত তারিখের শেষ দিনে অস্ট্রেলিয়া নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় সৌদি আরব হয়ে যায় ২০৩৪ বিশ্বকাপের একমাত্র আয়োজক।













