গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না করলে যুক্তরাষ্ট্রের মুসলমানরা বাইডেনকে ভোট দিবেননা

আপডেট: October 31, 2023 |
boishakhinews 85
print news

 

যুক্তরাষ্ট্রের মুসলমানরা এবং ডেমোক্রেটিক পার্টির কিছু কর্মী জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে অবিলম্বে পদক্ষেপ না নিলে প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২৪ সালের পুর্ননির্বাচনের জন্য অনুদান এবং ভোট ঠেকাতে তারা সংঘবদ্ধভাবে কাজ করবেন।

ন্যাশনাল মুসলিম ডেমোক্রেটিক কাউন্সিলের সদস্য হিসাবে রয়েছেন মিশিগান, ওহাইও এবং পেনসিলভানিয়ার মতো নির্বাচনে জয়-পরাজয়ের প্রভাব বিস্তারকারী রাজ্যগুলোর ডেমোক্র্যাটিক পার্টির নেতারা অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলের ওপর নিজের প্রভাব ব্যবহার করে মঙ্গলবার বিকাল ৫ টার মধ্যে যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছে কাউন্সিল।

‘যুদ্ধবিরতির আল্টিমেটাম-২০২৩’ শিরোনামের একটি খোলা চিঠিতে মুসলিম নেতারা ‘ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণকে সমর্থন করে এমন কোনো প্রার্থীকে অনুদান, সমর্থন বা ভোট না দিতে মুসলিম ভোটারদের সংঘবদ্ধ করার প্রতিশ্রুতি’ দিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর