যবিপ্রবি ব্লাড ব্যাংকের নেতৃত্বে ফারুক-জুয়েল

আপডেট: November 1, 2023 |
inbound6127608265082806448
print news

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ব্লাড ব্যাংকের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জুয়েল রানা।

সংগঠনটির প্রধান উপদেষ্টা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ বছরের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্লাড ব্যাংকের নতুন এ কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ সোহেল রানা,তাজরিন আক্তার,রকি আহমেদ,মোঃ শাহেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান সেলিম,ফয়সাল আহমেদ,মোঃ সুমন আলী,নওরিন আক্তার ঐশী, সাংগঠনিক সম্পাদক মুর্তজা বশির,মোঃ মাসুম বিল্লা, ইফতেয়ার রহমান ইমন,সাকলাইন মোস্তাক,নাজমুস সাকিব, অর্থ সম্পাদক মোঃ সালাহউদ্দীন সাঈদী,মোঃ ওয়ারিসুর রহমান, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোঃ জসিম উদ্দীন,ফারজানা ইয়াসমিন ইয়া, সেবা রায় চৌধুরী, রক্তদাতা ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ সাকিব হাসান,নাফিজ হাসান,আল-মাহমুদ,মোঃ রাকিব হোসেন, তথ্য ও শিক্ষা সম্পাদক মোসাঃ সাদিয়া খাতুন,আফছানা খাতুন এবং মানবাধিকার ও সমাজকল্যাণ সম্পাদক অয়ন মাহমুদ চৌধুরী,মতেন বিকাশ ত্রিপুরা, রাইসুল ইসলাম হিমেল।

এছাড়া কার্যনির্বাহী সদস্য রবিন খান, আল-শাহারিয়া রাফিহ, মোঃ নেয়ামুল,আবরার সাদমান অর্পন,মোঃ নূরনবী ও সাব্বির হোসেন।

নতুন কমিটির সভাপতি ফারুক হোসেন বলেন, বিগত দিনগুলোতে সকলের সহযোগিতার মাধ্যমে যেভাবে সবাই নিঃস্বার্থভাবে সেবা পেয়ে আসছে ভবিষ্যতের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে।

যবিপ্রবি ব্লাড ব্যাংক সব সময় রক্তদানে সাধারণ মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।

উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্লাড ব্যাংক গত কয়েক বছর ধরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করে আসচ্ছে।

পাশাপাশি রক্তদান সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও রক্তদানে উদ্বুদ্ধ করে আসছে।

Share Now

এই বিভাগের আরও খবর