বগুড়ায় আগুনে পুড়ল কুরিয়ার সার্ভিসের গাড়ি

আপডেট: November 1, 2023 |
inbound3228430482871243639
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় এ. জে আর কুরিয়ার সার্ভিসের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। অবরোধকারীদের বিরুদ্ধে এই আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ৷

৩১ অক্টোবর (মঙ্গলবার) বেলা আড়াইটার দিকে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে গাড়িটিতে আগুন দেওয়া হয়।

পরে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বগুড়া থেকে এ. জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মালবাহী একটি ট্রাক রংপুরের উদ্দেশে যাচ্ছিল।

পথমধ্যে বাঘোপাড়া এলাকায় পৌঁছালে সবার চোখ ফাঁকি দিয়ে অবরোধকারীরা গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ জে আর কুরিয়ার সার্ভিস বগুড়ার জোনাল ম্যানেজার আফছার উদ্দিন বলেন, অবরোধকারীদের দেওয়া আগুনে আমাদের দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এর মধ্যে গ্রাহকদের মোবাইল, ল্যাপটপসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল।

Share Now

এই বিভাগের আরও খবর