লালমনিরহাটে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত ২ পুলিশসদস্য

আপডেট: November 1, 2023 |
inbound7351493699707780939
print news

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে চলমান অবরোধে বিএনপি’র নেতাকর্মীদের সাথে সংঘর্ষে দুই পুলিশ সদস্য সহ এক যুবদল নেতা আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কালিগঞ্জ বিএনপি অফিস থেকে উপজেলা বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলমের আহ্বানে উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরের নেতৃত্বে একটি মিছিল লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে প্রবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা প্রদান করে।

এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। এতে পুলিশের দুই সদস্য আহত হয় ।

পরে তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয় । অপরদিকে পুলিশের লাঠি চার্জে গোড়ল ইউনিয়নের যুবদলের আহব্বায়ক আবুল কালাম আজাদ বিপ্লব আহত হয়েছেন।

এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরত মেহেরবান মিঠুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই উপজেলার তুষভান্ডার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, বিএনপি নেতাকর্মীরা আইন-শৃঙ্খলা বিনষ্ট করে অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের দুই সদস্যকে আহত করেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিবকে আটক করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর