পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন

আপডেট: November 3, 2023 |
inbound2089563899823980762
print news

আলী আজগর (পনির), নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদনে রাতের আধারে পুকুর ও বিলে বিষ প্রয়োগ করে অন্তত ৭ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।

গত বুধবার (১ নভেম্বর) দিবাগত রাতের যেকোনো সময় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী মনিকা পশ্চিম পাড়া গ্রামের রনি মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে পুকুর লিজ গ্রহণকারী কদমশ্রী মনিকা পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা মোঃ চঞ্চল মিয়ার ( ৫০)এর ছেলে রনি মিয়া (৩০) বাদী হয়ে অজ্ঞাতনাম ৪/৫ কে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি মিয়ার বিলে পরিকল্পিতভাবে কেবা কারা রাতের আধারে কিছুদিন পূর্বেও বিশেষ প্রয়োগ করে কেবা কারা, তবে পানি বেশি থাকায় ও চলমান পানি থাকায় মাছের তেমন কোনো ক্ষতি হয়নি।

পুকুরটিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে পরিচর্যা করে আসছিল কৃষক রনি মিয়া।

গ্রামবাসী এও জানায় বিলে বিষ দিয়ে মাছ তেমন কোন গতি না হওয়ায়, পরিকল্পিতভাবে পুকুরের বিষ প্রয়োগ করে এত বড় সর্বনাশটা করেছে রনির।

পুকুর নিজ গ্রহণকারী রনি মিয়ার বলেন, কিছুদিন পূর্বে আমার বিলে বিষ প্রয়োগ করে, তখন পানি চলমান ছিল, মাছ মারা যায়নি, তবে মাছ সব চলে গেছে।

রনি মিয়া এও জানায়, প্রতিদিন সকাল বেলায় পুকুরে মাছের খাবার দেই প্রতিদিনের ন্যায়।

বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি, পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। মাছ ধরে দেখি বিষের গন্ধ লাগছে।

পুকুরটিতে বুধবারে দিবাগত রাতে কেবা কারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমার প্রায় ৭ লক্ষ টাকার মাছ মেরে ক্ষতি সাধন করেছে, আমি থানায় অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন,পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর