কেন্দুয়ায় বিএনপি’র ১২০ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৩

কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় বিশেষ ক্ষমতা আইনের বিএনপি ও সহযোগী সংগঠনের ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদেরকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ দত্ত বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় ১২০ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০/১৫৯ জনকে আসামী করা হয়েছে। ওই মামলায় বিএনপির ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, আবু চাঁন, রতন মিয়া,ও মামুন মিয়া।
মামলায় জেলা বিএনপির সদস্য সচিব,রফিকুল ইসলাম হিলালী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঞা দুলালসহ ১২০ জনকে নামোল্লেখ করে আরো ১০০/১৫০ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে।
কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির অন্যতম নেতা দেলোয়ার হোসেন ভূঞা দুলাল এই মিথ্যা মামলার তীব্র নিন্দা প্রকাশ করেন।
মামলার বাদী কেন্দুয়া থানার এসআই দেবাশীষ চন্দ্র দত্ত জানান, অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষতি সাধন করায় বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩) ধারায় কেন্দুয়া থানায় মামলা হয়েছে।ওই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, গ্রেপ্তারকৃত ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।



















