কেন্দুয়ায় সাকিব হত্যাকাণ্ড: হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট: November 4, 2023 |
inbound7242072019306336062
print news

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ইভটিজিং- এ প্রতিবাদ করায় সাকিবকে হত্যা করা হয় এবং হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার গন্ডা ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী।

উপজেলার সান্দিকোনা-গন্ডা রোডের গন্ডা ইউনিয়ন পরিষদের সামনে সাকিবের বাবা শান্ত মিয়াসহ শত শত নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা শনিবার (৪ নভেম্বর) বিকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে সাকিব হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি দাবীতে বক্তব্য রাখেন, সাকিবের বাবা শান্তু মিয়া, বোন পুষ্প আক্তার, প্রতিবেশী বিল্লাল হোসেন আকন্দ ও মাজাহারল প্রমূখ।

তারা আরো বলেন, সাকিব হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

উল্লেখ্য যে, গত ২৩ অক্টোবর রাতে মনকান্দা এলাকায় ওয়াজমাহফিল চলার সময় এলাকার ইমরান,শাহিন, স্বপন,আজিজুল,আনোয়ার সহ আরো কয়েকজন উশৃংখল বখাটে যুবক মাহফিলে আসা কয়েকজন মহিলাকে ইভটিজিং করার সময় সাকিব প্রতিবাদ করে।

মাহফিল শেষে রাতে সাকিব বাড়ি ফেরার পথে তাকে ঐবখাটে যুবকসহ আরো কয়কজন মিলে উপর্যুপরি মারাত্মক ভাবে চোখে ও অন্ডকোষে মারাত্মক আহত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পরে এলাকাবাসী আহত সাকিবকে দ্রুত চিকিৎসা সেবার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করেন।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালের দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সাকিব বিকাশ কোম্পানিতে কর্মরত ছিলেন।

উপজেলার গন্ডা ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য আলী উসমান এবং তার বাবা শান্ত মিয়া তাদের প্রতিক্রিয়ায় জানান, মূলত ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাকিব খুন হয়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ এলাকায় শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন। আমরা এই খুনের ঘটনার দায়ীদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত বিচার চাই।

তারা আরও বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আসামীরা এখনো গ্রেফতার হয় নাই।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো.এনামুল হক বলেন, এই ইভটিজিংয়ের ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে সাগররের বাবা শান্ত মিয়া বাদী হয়ে গত ২৭ অক্টোবর ৩২৩,৩২৬,৪০৭,৩৭৯ মূল ধারায় থানায় মামলা করেছিলেন।

মামলাটি এখন হত্যা মামলা হিসাবে গণ্য হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর