আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট: November 5, 2023 |
inbound2725031310071247204
print news

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে ও বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকা ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকের আবরোধে ঢাকা ও আশপাশের জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিরাপত্তার জোরদারে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন, স্ট্যান্ডবাই রয়েছে আরও ১০ প্লাটুন।

এদিকে, ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এরই মধ্যে রাজধানীসহ সারাদেশে ১২ জায়গায় আগুন লাগানো হয়েছে। তার মধ্যে ৯টি বাস, একটি রাজনৈতিক দলের কার্যালয়ও পুড়িয়ে দেয়া হয়েছে।

371454029 318148380927392 2467855558955762371 n

গত সপ্তাহের তিন দিনের অবরোধ চলাকালে সারাদেশে অন্তত ৮৫টি গাড়িতে আগুন দেওয়া হয়। মারা যান তিনজন। এবারের অবরোধেও নাশকতার আশঙ্কা করা হচ্ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

Share Now