আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেরা ক্রিকেট খেলতে পারিনি : হাথুরাসিংহে

আগামীকাল দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে আজ জানিয়েছেন, কোথায় ভুল হচ্ছে সেটা জানতে আয়নার সামনে দাঁড়ানো উচিত।
এক প্রশ্নের জবাবে হাথুরাসিংহে বলেন, ‘আপনি ঠিকই বলেছেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমাদের সবাইকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখা উচিত কোথায় ভুল হয়েছে। আমরা আসলে অতি প্রত্যাশার কাছে নিজেদের ডুবিয়েছি।
আমরা শুধু এটা নিয়ে ভাবতে পারি।’
বাংলাদেশ দলকে নিয়ে সমর্থকদের ধারণা বলে গেছে বলে মনে করেন হাতুরাসিংহে, ‘অন্য সবার মতো আমিও দায়ভার নিচ্ছি।আমরা সমর্থকদের হতাশ করেছি এবং আমরা নিজেদেরও হতাশ করেছি। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি।
কিন্তু আপনি দেখুন প্রথম খেলা থেকে এখন পর্যন্ত কোনো কিছুই বদলায়নি। আমাদের স্কিল কোথাও যায়নি, শুধু আমাদের নিয়ে মানুষের ধারণা বদলে গেছে।’
অনেক প্রত্যাশা নিয়ে হাতুরাসিংহে আবার হেড কোচ হিসেবে ফিরেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বিশ্বকাপের মঞ্চে ইতিবাচক কোনো প্রভাব রাখতে পারেননি তিনি। বরং তার অধীনে নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটাচ্ছে বাংলাদেশ।
এর পরও তাকে কোচ হিসেবে দায়িত্বে বহাল রাখবে বিসিবি? বোর্ডের কোর্টে বল ছেড়েছেন এই লঙ্কান, ‘আমি কোচ হিসেবে থাকছি কি না সেটা আমার ওপরে নেই। এটা বোর্ড সিদ্ধান্ত নেবে।’













