কেন্দুয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন:  অসীম কুমার উকিল

আপডেট: November 6, 2023 |
inbound2985020105351740836
print news

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন কেন্দুয়া- আটপাড়ার আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

সোমবার (৬ নভেম্বর ) কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে, কেন্দুয়া পৌর শহরের সাউদপড়া মহল্লার এমপির বাস ভবনে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আ.লীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি অসীম কুমার উকিল, কেন্দুয়া উপজেলা বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষদের হাতে এসব সামগ্রী ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।

ক্রীড়া সামগ্রী মধ্যে- ফুটবল, ক্রিকেট, কেরাম, দাবা, ভলিবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন। এসব ক্রীড়া সামগ্রী কেন্দুয়া উপজেলার ৩৫ টি শিক্ষা প্রতিষ্টানে বিতরণ করা হয়েছে।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্য বলেন, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ বাংলাদেশ।

তাই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রীকে আবারো প্রধানমন্ত্রী বানাতে আপনাদের সহযোগিতা কামনা করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নমূলক চিত্র তৃনমুলে তুলে ধরার জন্য সকলের প্রতি উদাক্ত আহবান জানান।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জুনায়েদ আহমেদ, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর