গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

আপডেট: November 6, 2023 |
inbound4863296050359088557
print news

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে বিকল্প অটো পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর ২টা ৫ মিনিটের দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে বাসটিতে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

370198856 3498883537030616 485098644932765650 n

বিকল্প অটো পরিবহনের বাসটি মিরপুর থেকে ফার্মগেট হয়ে গুলিস্তান রুটে চলাচল করে।

Share Now

এই বিভাগের আরও খবর