রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

আপডেট: November 9, 2023 |
inbound7595552508860038385
print news

রাজধানীর বাড্ডায় শাহজাদপু‌রের বাসতলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, রাইদা পরিবহনের বাস পোস্তগোলা থেকে উত্তরা যাওয়ার পথে অবরোধকারীরা বাসে আগুন দেয়।

বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ঘোষিত তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়।

বৃহস্পতিবার সকাল আটটায় উত্তরা-আশুলিয়া সড়কে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর