রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

আপডেট: November 10, 2023 |
inbound6082246527361928379
print news

রাজধানীর মিরপুরে এলাকায় পার্ক করা ট্রান্স সিলভা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে মিরপুর-দিয়াবাড়ির রয়েল সিটি গেটের রাস্তার পাশে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই বার্তায় জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে ও যাত্রাবাড়ীতে সন্ধ্যা পৌনে সাতটার দিকে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

Share Now

এই বিভাগের আরও খবর