ফরিদপুর-১ আসনে নৌকা প্রতীকে ভোট চাইলেন লিয়াকত সিকদার

আপডেট: November 10, 2023 |
inbound1683641624945422882
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নের প্রচারের কথা তুলে ধরতে ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেছে ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. লিয়াকত শিকদার।

তিনি বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী মধুখালি উপজেলার কামালদিয়া

ইউনিয়নের মাকরাইল বাজার,নওপাড়া ইউনিয়নের নওপাড়া বাজার ও বাগাট ইউনিয়নের সিতারামপুর দাস পাড়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষের সঙ্গে উঠুন বৈঠক ও মত বিনিময় করেন।

এই সময় কামালদিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন,বাগাট ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি শাজাহান মোল্যা,বাগাট ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বাবু দেব প্রসাদ রায়,বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান খান,উপজেলা আওয়ামীলীগের

মুক্তিযোদ্ধা বিষায়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম মন্টু মাষ্টার ,সাবেক ছাএলীগ নেতা শাহরিয়া রুমি রনি, মধুখালি পৌরসভার কাউন্সিলর তৌফিক শরাফী সেতু,সানজিত হাসনাত সৌরভ ,আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় সাবেকের ছাত্রনেতা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন যাকেই দিক আমারা তার পক্ষে কাজ করবো।

এ সময় আওয়ামী সরকারের বিগত বছরের উন্নয়নমূলক বিভিন্ন

কর্মকান্ডের চিত্র তুলে ধরে আগামী দিনেও এর ধারাবাহিকতায় রক্ষায় সকলের কাছে নৌকা মার্কার সামর্থন চান লিয়াকত শিকদার।

শেখ হাসিনার নেতৃত্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে জানিয়ে লিয়াকত শিকদার বলেন, ‘বিএনপি দেশকে জঙ্গিবাদ রাষ্ট্র তৈরি করেছিল।

বিশ্বের দরবারে এ দেশকে জঙ্গিবাদ হিসেবে পরিচিত করে পিছিয়ে দিয়েছিল। তারা বাঙালির ইতিহাসকে নষ্ট করেছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্ব দরবারে মডেল হিসেবে পরিণত করেছেন। দেশের উন্নয়নের জন্য নৌকায় ভোট দিতে হবে। কেউ

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করতে চাইলে আমরাও রাজপথে থাকবো।

Share Now

এই বিভাগের আরও খবর