৩০৬ রানের বিশাল রান সংগ্রহ করেও অষ্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

আপডেট: November 11, 2023 |
boishakhinews 51
print news

শ্রীলংকাকে হারিয়ে সেরা আটের সমীকরণ আগেই সহজ করেছিল বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়াকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হতো। তা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। তবে ৮ উইকেটের হারের পরও টাইগারদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির পথ খোলা থাকছে। আগামীকাল ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস হারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করবে বাংলাদেশ।

১১ নভেম্বর পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। অজিদের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন অ্যাডাম জাম্পা।

জবাবে খেলতে নেমে ৪৪ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছেন মার্শ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজ ও তাসকিন।

বাংলাদেশের স্কোরবোর্ডের দিকে তাকালে আপনার একটা মিশ্র অনুভূতি কাজ করবে। হতাশ হতেও দুইবার ভাববেন। আবার খুশি হতে গিয়েও একই অবস্থা হবে।

হতাশ হতে দুইবার ভাববেন কারণ, ওপর থেকে নিচ পর্যন্ত সব ব্যাটারই তো রান পেয়েছেন।

তাহলে খুশি হতে গিয়ে কেন একটু ভ্রু কুঁচকাবেন? কারণ ক্রিকেটে একটা কথা আছে, ইনিংস ভালোভাবে শুরু করলে সেটা নির্দিষ্ট ব্যাটারকে টেনে নিতে হয়। বাংলাদেশের সব ব্যাটারই ভালো শুরু পেয়েছেন। কিন্তু তাওহিদ হৃদয় ছাড়া একজনও ইনিংস বড় করতে পারেননি।
হৃদয়ের ইনিংসে যাওয়ার আগে শুরু থেকে একটু দেখা যাক।

দুই ওপেনারই দুরন্ত শুরুর পরও হতাশ করেছেন। দুজনেই আউট হয়েছেন ৩৬ রানের ইনিংস খেলে। তানজিদ হাসান তামিমের ইনিংসে ৬ চার। লিটনের ইনিংসে ৫ চার।

ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় ৭৬ রান।
লিটন-তানজিদ মতো ইনিংসের পূর্ণতা দিতে পারেননি তিনে নামা নাজমুল হোসেন শান্তও। তিনি রানআউট হয়ে ফিরেছেন ৪৫ রান করে। এরপর উইকেটে আসা মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ৩২ রানে। রানআউট হওয়ার আগে তাঁর ২৮ বলের ইনিংসে ৩ ছক্কা ও এক চার।

কিন্তু দুর্দান্ত খেলতে থাকা মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের সর্বোচ্চটা বাংলাদেশ পেল কই?
একই পথে হেঁটেছেন মুশফিকুর রহিম। তাওহিদের সঙ্গে তাঁর ইনিংসটি যখন বড় হবে ভাবা হচ্ছিল, সেই মুহূর্তে মুশফিক আউট হয়েছেন ২১ রানে। ব্যাটারদের ইনিংসের পূর্ণতা দিতে না পারার মাঝে তাওহিদ খেলেছেন ৭৪ রানের ইনিংস। পাঁচ আর দুই ছক্কায় সাজানো তাঁর ইনিংসটি। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৯ রানের ইনিংসে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ পেয়েছে ৩০৬ রানের সংগ্রহ। এখন কাজটা বোলারদের।

Share Now

এই বিভাগের আরও খবর